মেক্সিকোতে শক্তিশালী ভুমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে কমপক্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি শপিংমল থেকে।

এর আগে দেশটিতে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর শক্তিশালী এক ভূমিকম্পে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই তারিখে আরেক ভূমিকম্পে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *