মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

০৮ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। এতে কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানীতে ভবনগুলো কেঁপে উঠে।

মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে এ ভূমিকম্প হয় বলে মেক্সিকোর সিসমোলজিকাল সার্ভিস জানিয়েছে, । খবর: এএফপি।

সিসমোলজিকাল সার্ভিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়েরারো রাজ্যের আকাপুলকো সমুদ্র অবকাশ কেন্দ্রের ১১ কিলোমিটার দক্ষিণপূর্বে।

খবরে বলা হয়, মেক্সিকো সিটির বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে বাসিন্দা ও পর্যটকরা তাদের ঘরবাড়ি ও হোটেল থেকে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।

মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শিনবাউম টুইটার বার্তায় বলেন, এতে রাজধানীতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৮৫ সালের সেপ্টেম্বরে মেক্সিকো সিটিতে রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং কয়েকশ’ ভবন ধসে পড়ে।

ভূমিকম্প/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *