২৭ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোতে সন্ত্রাসীদের হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে পুলিশ কর্মকর্তাদের ওপর চালানো অ্যামবুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর: এপি।
খবরে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলিশের ওপর অতর্কিত এ হামলা চালায়।
নুয়েভো লিওনপ্রদেশের পুলিশ জানিয়েছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি হাইওয়েতে রোববার ভোরের আগে হামলার ঘটনা ঘটে। হামলার সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল।
পুলিশের দাবি, মাদক গ্যাংয়ের আক্রমণের সময় অফিসাররা ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী কর্মকর্তাও রয়েছেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে হামলাস্থলের নিকটবর্তী শহর নুয়েভো লারেদোতে দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংয়ের আধিপত্য রয়েছে।
মেক্সিকো/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply