৭ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোর একটি মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় ৬টি গাড়ি দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
শনিবার স্থানীয় সময় দুপুরে মেক্সিকো সিটিকে পুয়েবলা শহরের সাথে সংযোগকারী মহাসড়কে একটি টোল বুথে এ দুর্ঘটনা ঘটে। খবর: এএফপি।
খবরে বলা হয়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বুথের ওপর আছড়ে পড়ে এবং গাড়িগুলোকে ঠেলতে থাকে। ধাক্কা লেগে ওই গাড়িগুলোর কয়েকটিতে আগুন ধরে যায়।
এক বিবৃতিতে প্রাদেশিক সড়ক কর্তৃপক্ষ (সিএপিইউএফই) জানিয়েছে, টোল বুথ পার হওয়ার সময় ট্রাকটি ছয়টি গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। এতে ১৯ জন নিহত ও ৩ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে আরও বলা হয়, দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোকে সরাতে কাজ করছে সিএপিইউএফই। দুর্ঘটনার পর থেকে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
১১০ কিলোমিটার দীর্ঘ ওই মহাসড়কে অনেক পণ্যবাহী ট্রাক চলাচল করে থাকে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply