মেরিল্যান্ডে সহকর্মীর গুলিতে নিহত ৩

১০ জুন ২০২২ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কারখানায় সহকর্মীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরে ২৩ বছর বয়সি ওই বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্যও গুরুতর আহত হন।

বৃহস্পতিবার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় এ গুলির ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

পুলিশের সাথে গোলাগুলির পর ওই বন্দুকধারীকে আটক করা হয়ছে। তবে ওই বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। গত মাসে ১৮ বছর বয়সি এক বন্দুকধারী টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে ঢুকে গুলি চালিয়ে ১৯ শিশু ও দু্ই শিক্ষককে হত্যা করে।

টেক্সাসের এ ঘটনার পাশাপাশি নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১০ জন নিহতের ঘটনা মার্কিন কংগ্রেসকে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকরে নতুন প্রচেষ্টার দিকে ধাবিত করেছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *