ম্যারাথনের দিন বন্ধ থাকবে হাতিরঝিল সড়ক

৬ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর হাতিরঝিলের সড়ক আগামী ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বন্ধ থাকবে। ওই দিন হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর কয়েকটি এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপি থেকে বলা হয়েছে, রেইনবো ক্রসিং নিয়ে যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তাদের মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তাদের গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যেতে বলা হয়েছে।

আরও বলা হয়, যেসব গাড়ি পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তাদের পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

 ঢাকা ম্যারাথন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *