ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

১৮ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সাথে চট্টগ্রাম-নেত্রকোনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল ৯টার দিকে নগরীর শম্ভুগঞ্জ রেলওয়ে ব্রিজসংলগ্ন কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ট্রেনটি ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই শম্ভুগঞ্জ রেলওয়ে ব্রিজসংলগ্ন কুড়ের পাড় এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মসিংহের সাথে ভৈরব-চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে রিলিফ কল করা হলে উদ্ধার তৎপরতা শুরু হয়। এ সময় হাওড় এক্সপ্রেস, বলাকা কমিউটার, জারিয়া লোকালসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়েন এবং অনেকে বিকল্প পথে যাত্রা করেন।

বগি লাইনচ্যুত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *