আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ঋসি সুনাক। লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন তিনি। যুক্তরাজ্যের রাজনীতির গত ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হবেন ঋষি।
গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া।
কনজারভেটিভ পার্টির নীতি-নির্ধারণী ১৯২২ কমিটির পক্ষ থেকে জানানো হয় কেউ যদি পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে চায় তাহলে তাকে কমপক্ষে ১০০ টোরি এমপির সমর্থন পেতে হবে। এমন ঘোষণার পর ঋসি সুনাক, পেনি মর্ডান্ট ও বরিস জনসনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে ১০০ জন টোরি এমপির সমর্থন পেতে হতো তাদের।
তবে রোববার স্থানীয় সময় রাতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরিস জনসন। এরপর শুধু ঋষি সুনাক ও পেনি মর্ডান্ট এ লড়াইয়ে অবশিষ্ট থাকেন। কিন্তু সোমবার পেনি মর্ডান্টও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এতে করে একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন ঋষি।
যুক্তরাজ্য/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply