যুক্তরাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ

৩১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাজ্য): যুক্তরাজ্যে বিধি-নিষেধ শিথিল করার পর সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ ১৫ শতাংশ বেড়ে গেছে।

শুক্রবার সংক্রমণ নিয়ে একটি সাপ্তাহিক জরিপে এ তথ্য জানা গেছে।

দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল চিকিৎসা প্রয়োজন ছয় হাজারেরও বেশি লোকের, যা মধ্য মার্চের পর সবচেয়ে বেশি।

কিন্তু যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় দৈনিক পরীক্ষার যে তথ্য প্রকাশ করেছে তাতে গত সপ্তাহে সংক্রমণ কমে যাওয়ার কথা বলা হয়েছে।

তবে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) এর সর্বশেষ জরিপে বলা হয়েছে, সংক্রমণ কমেনি এবং দৈনিক পরীক্ষার মাধ্যমে নতুন নতুন সংক্রমণের চিত্রও উঠে আসেনি।

ওএনএস বলছে, ইংল্যান্ডে সংক্রমণ বেড়েছে এক লাখ ১৪ হাজার ৫শ’ কিংবা ১৫ দশমিক ৪ শতাংশ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বরিস জনসন বিধি-নিষেধ পুরোপুরি তুলে দেয়ার পর অনেকেই এর সমালোচনা করেন। এ সময় তিনি টিকা কর্মসূচির সফলতার কথা তুলে ধরেন।

করোনা ভাইরাস/এসকেএম