০৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফাইজার ও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পর এবার যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার দেশটিতে মার্ডানার ভ্যাকসিনটি অনুমোদন পেয়েছে বলে বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটিতে মডার্নার টিকা অনুমোদন পাওয়ার পর ‘শুভ সংবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, এটা আরেকটি ভালো খবর যে আমাদের কাছে এই মারাত্মক রোগটির বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও একটি হাতিয়ার যুক্ত হলো।
অনুমোদন পেল/এসকেএম
















Leave a Reply