২৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোন কারণ ছাড়াই এ বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত গর্হিত কাজ।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। র্যাবের সদরদপ্তরে লেফটেন্যান্ট কর্ণেল আজাদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান হয়। র্যাবের ১৫টি ব্যাটালিয়নের প্রত্যেকটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র্যাবের ৪টি ব্যাটালিয়ন সদরদপ্তর, ট্রেনিং স্কুল এবং ‘মুজিব কর্ণার’ সম্বলিত র্যাব হেরিটেজ মিউজিয়াম উদ্বোধন করেন। তিনি র্যাব-৩ ব্যাটালিয়ন সদরদপ্তরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) অপরাধীদের রক্ষা করে এবং তাদের দেশে আশ্রয় দেয় এবং কোন প্রকার অপরাধ ছাড়াই আমাদের দেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এটাই তাদের চরিত্র। কাজেই তাদের ব্যাপারে এছাড়া আমি আর কি বলতে পারি।
শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত সাজাপ্রাপ্ত খুনিদের আশ্রয় এবং তাদের নাগরিকত্ব দিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুর সাথে নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করে সে সব খুনিদের ফেরত পাঠাতে তার সরকার যুক্তরাষ্টের বিচার বিভাগের কাছে বার বার আবেদন জানিয়েছে। কিন্তু খুনিদেরকে ফেরত পাঠানোর পরিবর্তে তাদের আশ্রয় দিয়েছে।
সরকার প্রধান বলেন, বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যেখানে যে কেউ অপরাধ করলে তার ব্যবস্থা নেয়া হয়।
পিএম/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply