যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ওমিক্রন শনাক্ত

৩ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশজুড়ে অন্তত ১০ জনের দেহে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

নিউইয়র্কের কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, করোনার পূর্ণ ভ্যাকসিন নিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যেও ওমিক্রন শনাক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া, কলারাডো, মিনেসোটায় যাদের দেহে ওমিক্রন পাওয়া গেছে তারা সবাই টিকা নিয়েছেন। তবে তাদের দেহে হালকা উপসর্গ রয়েছে। আর হাওয়াই অঙ্গরাজ্যে একজনের দেহে ওমিক্রন ধরা পড়েছে যিনি ভ্যাকসিন নেননি। ওই ব্যক্তির শরীরে মাঝারি মাত্রার লক্ষণ পাওয়া গেছে।

নিইউয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানান, তার রাজ্যে ৬৭ বছর বয়সী এক নারী ওমিক্রনে আক্রন্ত হয়েছেন। তার মধ্যে মাঝারি মাত্রার লক্ষণ দেখা গেছে। তার মধ্যে মাথা ব্যাথা ও কফের লক্ষণ দেখা গেছে। তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। ২৫ নভেম্বর দেশে ফেরার সময় তার শরীরে করোনা ধরা পড়েনি। কিন্তু গত মঙ্গলবার পুনরায় পরীক্ষা করা হলে করোনা পজিটিভ শনক্ত হন।

তিনি বলেন, এই নারী কিছু ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু তিনি একটি বা দুটি নাকি বুস্টার ডোজ নিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

অন্য চারজন যারা ওমিক্রণে আক্রান্ত হয়েছেন তারাও নিউইয়র্ক সিটির বাসিন্দা। তাদের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

ওমিক্রন ঠেকাতে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ওমিক্রন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ