যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন

২৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রে প্রথম নারী অর্থমন্ত্রী হলেন জ্যানেট ইয়েলেন। মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার সিনেটের ভোটে জ্যানেট ইয়েলেন অর্থমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এর আগে ১৯ জানুয়ারি কংগ্রেসে ভোটের মাধ্যমে চূড়ান্ত হয় তার মনোনয়নের বিষয়টি। খবর: বিবিসি।

১৭৮৯ সালের বৈশ্বিক মন্দার পর থেকে যুক্তরাষ্ট্রে লেবার মার্কেট বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হলেও এবারই প্রথম এই পদে নারীকে মনোনয়ন দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বৈষম্য দূর করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন ইয়েলেন। করোনা পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা করের বোঝা থেকে সাধারণ নাগরিকদের বের করে এনে অর্থনীতিকে স্বাভাবিকীকরণের দায়িত্ব তার ওপর অর্পিত হচ্ছে।

৭৪ বছর বয়সী ইয়েলেনের মনিটারি পলিসি নিয়ে ২০ বছর ধরে কাজ করে আসছেন। তিনি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে নিয়োগ পান। ২০১৮ সালে এই পদে তার মেয়াদ বাড়াননি ট্রাম্প।

জ্যানেট নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিকসে পিএইচডি করেন। বিল ক্লিনটনের প্রশাসনে তিনি শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার স্বামী জর্জ অ্যাকারলফ অর্থনীতিতে নোবেল বিজয়ী।

ইয়েলেন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন তিনি। জ্যানেট ইয়েলেনের স্বামী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জর্জ আকেরলফ।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *