যুক্তরাষ্ট্রের সুপারসনিক বি-১ বোমারু বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে একটি দূরপাল্লার বি-১বি ল্যান্সার সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় পৌনে ৬টার দিকে অবতরণের সময় মার্কিন বিমান বাহিনীর এলসওয়ার্থ বিমানঘাঁটির কাছে এটি বিধ্বস্ত হয়। খবর: বিসিএস।

মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ অনুশীলন শেষে ঘাঁটিতে ফেরার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বি-১বি ল্যান্সার মার্কিন বিমান বাহিনীর প্রধান তিনটি কৌশলগত বোমারু বিমানের অন্যতম। এটি একসময় ওয়াশিংটনের শীর্ষ পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান ছিল। যা সর্বোচ্চ ২৪ টি পারমাণবিক বোমা বহন করতে পারতো। এছাড়ও এটি ২২৭ কেজি প্রচলিত বোমা বহন করতে পারে।

বিমান বিধ্বস্ত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ