যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার তাণ্ডব

৩০ আগস্ট ২০২১ (আন্তর্জাতকি ডেস্ক): যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। ঝড়ের কারণে লুইজিয়ানা ও এর আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শহরটিতে আইডা আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। যারা আশ্রয়কেন্দ্রে না গিয়ে শহরে রয়ে গেছেন তাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। খবর: বিবিসি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আইডা ‘প্রাণঘাতী’ হতে পারে বলে সতর্ক করেছেন। উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।

আইডার আঘাতে নিউ অরলিন্স এখন একটা ভীতিকর শহরে পরিণত হয়েছে। চারদিকে অন্ধকার, বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ পড়ে আছে, গাছপালা পড়ে আছে পথে-ঘাটে।  রাস্তায় দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে গেছে, ৭০ মাইল বেগে হাওয়ার সাথে বৃষ্টি।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *