যুক্তরাষ্ট্রে ডাক বিভাগে গোলাগুলি

১৩ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের টেনসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। পরে নিজের ছোড়া গুলিতে নিহত হয়েছেন হামলাকারী নিজেও।

মঙ্গলবার স্থানীয় একটি ডাকঘরে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর: বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক সাংবাদিকেরদ জানান, হামলার শিকার দুই ব্যাক্তি এবং বন্দুকধারী নিজেও ডাক বিভাগের কর্মী।

একই সংবাদ সম্মেলনে এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে হামলাকারীও রয়েছেন। নিজের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

তবে হামলার বিস্তারিত কিছু জানাননি সুসান ও লিসা।

দেশটির ডাক বিভাগের এক বিবৃতিতে বলা হয়, মেমফিসে আজ ঘটে যাওয়া পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে আছি আমরা।

বন্দুকহামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ