যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা

৮ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার ১৯ বছর বয়সী এক কিশোর এ হামলা করে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। খবর: নিউইয়র্ক টাইমস।

স্থানীয় পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রথম গুলি চালানো হয় এবং একজন ব্যক্তিকে একটি ড্রাইভওয়েতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। বিকাল সাড়ে ৪টার দিকে অন্যান্য গুলির ঘটনা ঘটে।

মেমফিস পুলিশ সন্ধ্যা ৭টার দিকে একটি জরুরি ট্যুইট করে স্থানীয় সবাই সতর্ক করে জানায়, একজন সশস্ত্র ব্যক্তি একাধিক বন্দুক হামলার জন্য দায়ী। আমরা রিপোর্ট পাচ্ছি যে, সে ফেসবুকে তার ক্রিয়াকলাপ রেকর্ড করছে। তিনি এখন কোথায় আছেন তার নির্দিষ্ট অবস্থান আমাদের কাছে নেই।

পুলিশের মুখপাত্র মেজর ক্যারেন রুডলফ একটি ফোন সাক্ষাৎকারে বলেন, সন্দেহভাজন তার ফেসবুকে বন্দুক হামলার ঘটনা সরাসির সম্প্রচার করেছে। আমরা একটি ভিডিও পেয়েছি, যেখানে তিনি নিজেই রেকর্ড করছেন।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *