যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি

৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় ইলিনয়ের শিকাগো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৬ জন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।

খবরে জানা যায়, ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজ চলছিল। এসময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেয় হয়।

হামলার পর ২২ বছর বয়সী একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে। তার নাম রবার্ট ই ক্রিমো। পুলিশ তার ছবিও প্রকাশ করেছে।

হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনও ভবনে ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছে শহর কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলোও লকডাউনের আওতায় আনা হয়েছে। সমুদ্র সৈকতগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে লোকজনকে। বাকি কুচকাওয়াজ ও আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ