করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ২৫৫ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৪৭৬ জন।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৬৩ হাজার ৭৯ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৬০ হাজার ১৯২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৫ লাখ ৬৬ হাজার ৯৩৯ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭৫ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৮০ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬০ হাজার ৭৭৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২ হাজার ৯৮৭ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৭২৪ জন।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৩৪০ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৮ জন। দেশটিতে মোট মারা গেছেন ২৫ হাজার ৯৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩০২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৭১ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৭৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৫১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ১৪২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯৯৩ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৭ জন এবং মারা গেছেন ১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৯৮৬ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১১৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩৭৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ১২৭ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮৩৭ জন।
ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৭৩২ জন। মারা গেছেন ৩৩ হাজার ১৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬০৪ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৫ জন। মারা গেছেন ৬৬ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭ হাজার ১৯১ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৫৫৭ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫৭০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২০০ জন।
এদিকে, তালিকার ২২ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৪৬৩ জন (মোট ৮ হাজার ৫৯৭), ভারতে ১৭৭ জন (মোট ৪ হাজার ৭১১), কানাডায় ১০৮ জন (মোট ৬ হাজার ৮৭৩), ইরানে ৬৩ জন (মোট ৭ হাজার ৬২৭), চিলিতে ৪৯ জন (মোট ৮৯০), সুইডেনে ৪৬ জন (মোট ৪ হাজার ২৬৬), ইকুয়েডরে ৩৮ জন (মোট ৩ হাজার ৩১৩), পাকিস্তানে ৩৫ জন (মোট ১ হাজার ২৬০), নেদারল্যান্ডসে ৩২ জন (মোট ৫ হাজার ৯০৩), তুরস্কে ৩০ জন (মোট ৪ হাজার ৪৬১), মিশরে ২৯ জন (মোট ৮৪৫), বেলজিয়ামে ২৪ জন (মোট ৯ হাজার ৩৮৮), অস্ট্রিয়ায় ২৩ জন (মোট ৬৬৮), ইন্দোনেশিয়ায় ২৩ জন (মোট ১ হাজার ৪৯৬), ফিলিপাইনে ১৭ জন (মোট ৯২১), সৌদি আরবে ১৬ জন (মোট ৪৪১), পর্তুগালে ১৩ জন (মোট ১ হাজার ৩৬৯), ইউক্রেনে ১১ জন (মোট ৬৬৯), পোল্যান্ডে ১০ জন (মোট ১ হাজার ৩৮), আয়ারল্যান্ডে ৮ জন (মোট ১ হাজার ৬৩৯), রোমানিয়ায় ৮ জন (মোট ১ হাজার ২৩৫), আফগানিস্তানে ৮ জন (মোট ২৩৫), আলজেরিয়ায় ৭ জন (মোট ৬৩০), হাঙ্গেরিতে ৪ জন (মোট ৫০৯), ডেনমার্কে ৩ জন (মোট ৫৬৮), ইসরাইলে ৩ জন (মোট ২৮৪ জন), স্যুইজারল্যান্ডে ২ জন (মোট ১ হাজার ৯১৯), গ্রিসে ২ জন (মোট ১৭৫) ও আর্জেন্টিনায় ১ জন (মোট ৫০১) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), পেরু (মোট ৩ হাজার ৯৮৩ জন), জাপান (মোট ৮৫৮ জন), কলম্বিয়া (মোট ৮০৩ জন), দক্ষিণ আফ্রিকা (মোট ৫৫২), পানামা (মোট ৩১৫), দক্ষিণ কোরিয়া (মোট ২৬৯), মরক্কো (মোট ২০২) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০৩) কেউ মারা যাননি।
















Leave a Reply