৪ মে ২০২১ (নিউজ ডেস্ক, জামালপুর): জামালপুরের মেলান্দহে খুন হয়েছেন যুবলীগের এক নেতা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়েছে চারজনকে।
জানা গেছে, সোমবার ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে ৪০ বছর বয়েসি যুবলীগ নেতা বাবুল মিয়ার সাথে বিরোধ দেখা দেয় তার জ্যেঠা জয়নাল শেখের। সোমবার দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরেই পিটিয়ে হত্যা করা হয় বাবুলকে।
নিহত বাবুলের বড়ভাই মুক্তি শেখ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামি করা হয় ১৬ জনকে। রাতেই অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে। আটক করা হয়েছে বাদশা, শরাফত আলী ফেকু, শেফালী বেগম ও সফুরা খাতুনকে।
সাধুপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে বাবুল মিয়ার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে জয়নালের লোকজন পিটিয়ে গুরুতর জখম করে তাকে। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়ার চেষ্টা হয়। পথেই বাবুল মারা যায়।
মেলান্দহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা জানান, নিহত বাবুল মিয়া সংগঠনের নয়ানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।
যুবলীগ নেতা খুন/এএমএম/আরএম
















Leave a Reply