বিনোদন ডেস্ক: কান্নাজড়িত কণ্ঠে বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় ১৬ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে রকিবের সাথে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। কিন্তু বিচ্ছেদের নেপথ্যে স্পষ্ট কোনও কারণ ব্যাখ্যা করেননি মাহি।
এবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে স্বামী রকিবের সাথে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর ভাষ্য, আমরা দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসাথে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনও ওর সাতে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।
বিচ্ছেদ হয়ে গেলেও পুরো সাক্ষাৎকারে রকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহিয়া মাহি। অভিনেত্রী বলেছেন, আমার জীবনের যতটুকু রাজনৈতিক অর্জন করেছি, সবটাই ওর জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যে কোনও কিছু, ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা- দ্যাটস ইট।
মাহিয়া মাহি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply