রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

২৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে একদিনে আরও ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

আবু তালেব জানান, ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৯০৯টি ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

চলমান এই মাদকবিরোধী অভিযানে বুধবার ৬১ জন এবং তার আগের দিন ৫৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ।

মাদকবিরোধী অভিযান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *