৩০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ইফতেখারুল ইসলাম জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাদকসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪২১টি ইয়াবা, ৮টি সিরিঞ্জ, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল এবং ২ কেজি ৭৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ইফতেখারুল ইসলাম।
মাদকবিরোধী অভিযান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply