নিউজ ডেস্ক: রাজধানীতে তীব্র গরমে স্বস্তি হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। টানা দুদিনের বৃষ্টিতে রাজধানীতে গরমের উত্তাপ কমায় স্বস্তি ফিরেছে জনমনে।
শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। তারপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে। এরপর বেলা ১১টার পর শুরু হয় ঝুম বৃষ্টি।
এতে টানা কয়েক দিনের গরম থেকে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন রাজধানীবাসী। যদিও ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকেই। খেটে খাওয়া মানুষও পড়েছেন কিছুটা বিপাকে। তবে অসহ্য গরম থেকে স্বস্তি মেলায় তাদের চোখেমুখে ছিল প্রশান্তির ছায়া।
এদিকে, দেশের সব বিভাগেই এদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যদিও এ সময় দেশের কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বৃষ্টি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply