নিউজ ডেস্ক: শিশুদের জন্য আইসিটি বিভাগ আয়োজন করেছে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩। রাজনীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত এই উৎসব চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
কার্নিভালে রয়েছে, ইমারসিভ এক্সপেরিয়েন্স, ইন্টারেক্টিভ গেমস, কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল রিডিং ল্যাব, ফেস পেইন্টিং, ম্যাজিক শো, ইন্টারেক্টিভ স্টোরি, স্টোরি টেলিং সেশন, ক্রাফ্ট ওয়ার্কশপ কালারিং স্টেশন, পাজল গেম ও কিডস রিডিং জোন।
প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে আনান মুস্তাফিজ মুগলি।
উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ১০ বছর বয়সী আনান মুস্তাফিজ আর্ট নিউজকে জানায়, বিজ্ঞান, প্রযুক্তি, বাংলাদেশ, প্রকৃতি ও পরিবেশ নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।

আনান মুস্তাফিজ মুগলি
পুরো আয়োজন নিয়ে উচ্ছ্বসিত আনান বলে, এটি অসাধারণ আয়োজন, কার্নিভালের শেষ দিন পর্যন্ত প্রতিদিনই সে অংশ নিবে।
প্রথমবারের মতো আয়োজিত এ কার্নিভাল সারাদেশে আয়োজনের আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। খেলতে খেলতে দেশ, বিশ্ব ও মহাকাশকে জানার এই সুযোগটি সারাদেশের শিশুদের জন্য আয়োজন করার অনুরোধ জানান তারা।
আরও পড়ুন: বেগম রোকেয়ার লেখা থেকে নির্মিত হলো স্প্যানিশ চলচ্চিত্র
শুক্রবারা বেলা ৩টা এবং শনিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে কার্নিভাল।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কার্নিভালের উদ্বোধন করেন।
চিলড্রেন কার্নিভাল/এমএএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply