রাজধানীর যেসব স্থানে বসবে পশুর হাট

১২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে মোট ১৮টি পশুর হাট বসবে। ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে পশু কেনাবেচা।

এবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী স্থায়ী পশুর হাটসহ ৮টি এবং দক্ষিণ সিটি এলাকায় ১০টিসহ ঢাকায় মোট ১৮টি অস্থায়ী পশুর হাট বসছে। এর বাইরে উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কুরবানির পশু বেচাকেনা চলবে।

ঈদুল আযহা উপলক্ষে দক্ষিণ সিটি কর্পোরেশন ১৩টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ১০টি অস্থায়ী হাট বসবে।

দক্ষিণ সিটির অস্থায়ী হাট বসবে: হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পাশের উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারের পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশে উন্মুক্ত জায়গা, আফতাবনগরের খালি জায়গা, গোলাপবাগে সিটি কর্পোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা, খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের ক্লাবের পাশে খালি জায়গা, দনিয়া কলেজের পাশের খালি জায়গা, গেণ্ডারিয়া ধূপখোলার খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ ক্লাবের পাশের খালি জায়গা।

আরও পড়ুন: হাটেই চলবে পশু কেনাবেচা, মানতে হবে স্বাস্থ্যবিধি

উত্তর সিটির অস্থায়ী হাট বসবে: আফতাবনগরের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গার খালি জায়গা, মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সেকশনে খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদ নগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকার বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কের রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা এবং ৪৩ নম্বর ওয়ার্ডের ৩০০ ফুট সড়কের উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় পশুর হাট বসানো হবে।

গরুর হাট/এএমএম/আরএম

http://www.artnewsbd.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *