রাবি ভর্তি পরীক্ষা পেছালো

১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়): বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডব্টর আনন্দ কুমার সাহা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক অধ্যাপক ডক্টর আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জানান, চলতি বছরের ১৬ আগস্ট সি-ইউনিট, ১৭ আগস্ট এ-ইউনিট ও ১৮ আগস্ট বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডক্টর আজিজ জানান, প্রতিদিন তিন শিফটে পরীক্ষা হবে। এক ঘন্টার পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টায়, দুপুর ১২টা ও বিকেল ৩টায়।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd-তে।

রাবি-তে ভর্তি পরীক্ষা/আরএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *