রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় টিইউ-২২এম৩ নামের একটি কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় স্টাভ্রোপল অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। খবর: রয়টার্স।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ঘটনার সময় বোমারু বিমানটি থেকে চার পাইলট বেরিয়ে গেছেন। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। আর চতুর্থজনের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।

বিমান বিধ্বস্ত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ