রাশিয়ার আবাসিক এলাকায় ইউক্রেনের হামলা

৩ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেলগোরোডে কিয়েভের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অন্তত ১১টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, আমরা বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছি। সেখানে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা কার্যক্রম চলানো হয়েছে।

গভর্নরের বিবৃতি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইউক্রেনের তরফ থেকেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ