রাশিয়ার যুদ্ধ জাহাজে ইউক্রেনের মিসাইল হামলা

১৪ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার একটি যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি।

বুধবার জাহাজটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর।

এর আগে রাশিয়াও মস্কভা মিসাইল ক্রুজার নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও এর কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি।

ওই হামলার ব্যাপারে টেলিগ্রামে দেয়া এক বার্তায় ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানান, কৃষ্ণসাগর পাহারা দেয়া নেপচুন ক্ষেপণাস্ত্র রুশ জাহাজের মারাত্মক ক্ষতি করে।

তিনি আরও বলেন, জাহাজটি ব্যাপকভাবে পুড়ে গেছে। আর এই উত্তাল সাগরে তারা (রাশিয়া) কোনও সাহায্য পাবে কি না তা নিশ্চিত নয়। রুশ এই যুদ্ধজাহাজটিতে ৫১০ জন কর্মী আছেন। কি হয়েছে আমরা বুঝতে পারছি না।

এদিকে কৃষ্ণসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে রাশিয়া। বুধবারের এই ঘটনার পর মস্কো জানিয়েছে, আগুন ধরে যাওয়ার পর একটি বিস্ফোরণের কারণে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি ফ্ল্যাগশিপ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জাহাজে অবস্থানরত ক্রুদেরও নিরাপদে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে দেশটি।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *