রাশিয়ার স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইজহেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩তে দাঁড়িয়েছে।

রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগে বিবিসি জানিয়েছিল, বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত ১৩ জনের মধ্যে সাতজনই শিক্ষার্থী।

বিবিসি জানায়, বন্দুকধারী স্কুলে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি করে। এতে হামলায় এক নিরাপত্তারক্ষী এবং পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। এর পর আত্মহত্যা করেন ওই বন্দুকধারী। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ শিক্ষক ছিলেন। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কী কারণে ওই আত্মঘাতী বন্দুকধারী হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি রাশিয়ার পুলিশ।

এদিকে ঘটনার পর পর সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে এমন দৃশ্যের দেখা যায়।

ইজেভস্ক শহর হচ্ছে রাশিয়ান রিপাবলিক অব উডমুর্তিয়ার রাজধানী। শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ। ইতোমধ্যে স্কুলটি থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেয়া হয়েছে।

বন্দুক হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ