রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহত

২ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বায়াথলন ফেডারেশনও এক টুইট বার্তায় তাদের এক অ্যাথলেটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এক্সপ্রেস জানায়, ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুবদলে খেলা ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভে যুদ্ধে মারা গেছেন।

আর ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন। কিয়েভের কাছে নিজ বাসায় রাশিয়ার বোমা হামলায় মার্তিনেঙ্কো ও তার মা নিহত হন।

ফিফপ্রোর টুইটে বলা হয়, ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশেই আছি আমরা। এ যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।

ইউক্রেন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ