ঢাকা, ২৭ অক্টোবর, ২০২০ (নিউজ ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরবেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে (বিজি-১৪৮) দেশে ফিরবে। সকাল সাড়ে ৭টার দিকে বিমানটির ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
গত ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দুবাই যান। দুবাইয়ে রাষ্ট্রপতির সাথে আছেন তার সহধর্মিনী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা।
উপ-প্রেস সচিব জানান, গত ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লোকোমাজনিত জটিলতায় ভুগছেন।
রাষ্ট্রপতি/এএমএম/কিউটি
















Leave a Reply