রাষ্ট্রপতি দ্বিতীয় ডোজ টিকা নিবেন আগামীকাল

৫ মে ২০২১ (নিউজ ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আগামীকাল বঙ্গভবনে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে দুপুর ১টায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিবেন। খবর: বাসস।

এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট সচিবরা ও ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নেন।

রাষ্ট্রপতি/এএমএম/আরএম