০৪ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে বর্জ্য পানি শোধনাগারে রাসায়নিক বহনকারী ট্যাংক বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে। এ ছাড়া বিস্ফোরণে আরও এক ব্যক্তি আহত হয়েছে। তবে আহত ব্যাক্তির অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
ব্রিস্টল নগরীর উপকণ্ঠে ওয়েসেক্স ওয়াটার পরিচালিত শোধানাগারে বিস্ফোরণের পর সেখানকার পুলিশ চিফ ইন্সপেক্টর মার্ক রুনাক্রেস চার জনের প্রাণহানি কথা নিশ্চিত করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: এএফপির।
নিহত চারজনের মধ্যে তিনজন ওই শোধনাগারের শ্রমিক এবং একজন ঠিকাদার।
এদিকে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার সাথে সন্ত্রাসী হামলার কোনো সম্পৃক্ততা নেই। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।
ইংল্যান্ড/এসকেএম
















Leave a Reply