রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়

৩০ অক্টেবার ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫তম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শারজায় রুদ্ধশ্বাস এই ম্যাচে এক বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

শনিবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। সংগ্রহ করে ১৪২ রান।

টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১৫ রান। লাহিরু কুমারার করা ২০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইকে পাঠান কাগিসো রাবাদা।

ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান মিলার। চতুর্থ বলে সিঙ্গেল নেন তিনি। শেষ দুই বলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১ রান। কাগিসো রাবাদা পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

ক্রিকেট/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *