রুশ বিমান হামলায় আইএস জঙ্গি নিহত

২১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ার মরু অঞ্চলে রুশ বিমান হামলায় আইএসের ২১ জঙ্গি নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো, হামা ও রাকা প্রদেশের সীমান্তে আইএস জঙ্গিদের লক্ষ্য করে গত ২৪ ঘন্টায় রাশিয়ার বিমান বাহিনী অন্তত ১৩০ বার হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছে।

সরকারি ও মিত্র বাহিনীর ওপর আইএসের কয়েক দফা হামলায় দামেস্কোপন্থী আট মিলিশিয়া নিহত হয়েছেন। এরপরেই রাশিয়া এই অভিযান চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, আইএস জঙ্গিরা কোনও নির্দিষ্ট স্থান না থাকায় রাশিয়ার জন্য অভিযান পরিচালনা কঠিন। কারণ তারা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে এবং কোনো এক জায়গায় স্থায়ী হচ্ছে না।

বিমান হামলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *