০২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ার রাক্কা প্রদেশে শুক্রবার একটি রুশ সামরিক ঘাঁটির সামনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দেশটিতে রাশিয়ার কোনো সামরিক ঘাঁটির সামনে এটাই প্রথম হামলার ঘটনা। খবর: আরব নিউজের।
রাক্কার তালসামান এলাকায় মধ্যরাতে ওই হামলায় বেশ কয়েকজর গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ। হুরাস আল-দীন নামে একটি সশস্ত্র সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।
কুর্দি অধ্যুষিত সিরীয় ওই অঞ্চলে রুশ সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় কোনো রাশিয়ান সেনা সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি।
২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে রুশ বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।
সিরিয়া/এসকেএম
















Leave a Reply