২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন।
বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় এ মামলার আবেদন করা হয়। তবে মামলার আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
মামলার আবেদনে সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে মদত দেয়ার অভিযোগ আনা হয়।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, এটা সাইবার ক্রাইম ডিভিশনে যাবে। তাদের মতামত অনুযায়ী মামলা নেয়া হবে।
গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর একটি গণমাধ্যমে বলেন, মামলার আবেদন নিয়ে আমরা মোটেও বিচলিত নই। মামলাটি রাজনৈতিকভাবে দেখার হলে রাজনৈতিকভাবে, আইনগতভাবে দেখার হলে আইনগতভাবে দেখব।
মুক্তিযুদ্ধ মঞ্চ/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply