৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ছুটি বাড়ানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের। আগামী ২০ এপ্রিল পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ক্লাস চলবে। যদিও এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলার কথা ছিল। এ ছাড়া রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন (শুক্র ও শনিবার)।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান।
এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।
শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুল-কলেজ খোলার রাখার বিষয়টি পুনর্বিবেচনার করার অনুরোধ করা হয়েছিল।
সেই বিবেচনায় এখন কমানো হলো। অর্থাৎ রোজায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল।
শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply