২১ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালিয়ান সুপার কাপে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে য়্যূভেন্তুস। ওই ম্যাচে প্রথম গোলটি করে রোনাল্ডো ক্যারিয়ারে ৭৬০তম গোল করার কৃতিত্ব দেখিয়েছেন যা একজন ফুটবলারের সর্বোচ্চ গোল।
অস্ট্রিয়ান বিকানকে পিছনে ফেলেছেন রোনাল্ডো। এছাড়া এক হাজারের বেশি গোল করেন সর্বকালের সেরা স্ট্রাইকার পেলে এবং অপর ব্রাজিলিয়ান রোমারিও। তবে এই দুইজনের সব গোল পেশাদার ফুটবলে হয়নি। তাদের অনেক গোলই হয়েছে অনানুষ্ঠানিক ও প্রীতি ম্যাচে।
সিআর সেভেন পেশাদার ক্যারিয়ারে পর্তুগালের জাতীয় দল ছাড়াও চারটি শীর্ষ লিগে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। রোনাল্ডোর ক্যারিয়ার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি গত মাসে একটি সিঙ্গেল ক্লাবের হয়ে বার্সেলোনার জার্সি গায়ে ৬৪৪ গোল করে রেকর্ড গড়েন।
৩৫ বছর বয়সী রোনাল্ডো পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০২ গোল করেছেন। এছাড়া ক্লাব ফুটবলে স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮ গোল, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল ও য়্যূভেন্তুসের হয়ে ৮৫ গোল করেছেন।
ফুটবল/এসকেএম/আরএম
















Leave a Reply