লকডাউনে ঢাকায় আটক আরও ৬০৪ জন

১২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে সর্বাত্মক লকডাউনের ১২তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৬০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও ১৬৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে দুই লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

সোমবার এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউনের পঞ্চমদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৬৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে দুই লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

তিনি আরও বলেন, আর সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৭১২টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার টাকা।

লকডাউন/এসকেএম