লকডাউনে লাগবে মুভমেন্ট পাস (লিংকসহ)

১২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ১৪ এপ্রিল থেকে চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে। তবে যারা জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন তাদের জন্য পুলিশ ‘মুভমেন্ট পাস’-এর ব্যবস্থা করেছে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ আনুষ্ঠানিকভাবে ‘মুভমেন্ট পাস’ অ্যাপের উদ্বোধন করবেন।

মুভমেন্ট পাসের জন্য আবেদন করলে পুলিশ অনলাইনে একটি পাস ইস্যু করবে। অনলাইনে ইস্যু করা পাসে যাতায়াতের সব তথ্য থাকবে। পাসে একটি কিউআর কোড থাকবে। কোড স্ক্যান করে বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সহজেই যাতায়াতের অনুমতি পাওয়া ব্যক্তির যাতায়াত নিশ্চিত করতে পারবেন।

‘মুভমেন্ট পাস’ পেতে আবেদনকারীকে তার নাম, সেলফোন নাম্বার, যাত্রা শুরুর স্থান, গন্তব্য, যাত্রার কারণ এবং পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট… এই চারটির যে কোন একটির নাম্বার দিতে হবে।

জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা সংক্রান্ত কাজ, কৃষি কাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরীতে এই পাস দেয়া হবে। যাদের বাইরে বের হওয়া জরুরী কিন্তু এর কোন ক্যাটাগরীতেই পরেন না তাদের জন্য ‘অন্যান্য’ ক্যাটাগরীতে পাস দেয়া হবে।

পাসটি পেতে আবেদনের জন্য ক্লিক করুন: https://movementpass.police.gov.bd

মুভমেন্ট পাস/আরএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *