১৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে সেই স্থান ব্লক (লকডাউন) করে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সাপ্তাকি বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সবাইকে অথরিটি দেয়া হলো। যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা সেখানে ব্লক করে এটাকো করোনা) থামানোর চেষ্টা করবে।
সোমবার মন্ত্রসিভা বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ইতোমধ্যে চিঠি দিয়ে স্থানীয় প্রশাসনকে বলে দেয়া হয়েছে।
সারাদেশে লকডাউন বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা এমন পশ্নের উত্তরে আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও আলোচনা হয়নি। আরও দুইদিন সময় আছে। দেখা যাক কী হয়।
তিনি জানান, দিনাজপুরে সংক্রমণ একটু বেড়েছে, একটু কমেছে যশোরে। চাঁপাইনবাবগঞ্জেও কমে এসেছে।
লকডাউন/আরএম/কিউটি
















Leave a Reply