লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

৩০ মে ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফলে, ৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ মে মধ্যরাত থেকে আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি শেষ পর্যন্ত ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।

লকডাউন/এসকেএম