৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বিজয় সরণি এলাকা পরিদর্শনের সময় মেয়র একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, শপিংমল ও দোকানপাট মালিকদের সরকারি নির্দেশনাসহ প্রচলিত আইন ও বিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিএনসিসি’র পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বলেন, বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে খাদ্য সহায়তাসহ যে কোন জরুরি সেবা গ্রহণের জন্য ৩৩৩ নম্বর সচল রয়েছে। যেকোনো অসহায় ও দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ করতে পারছেন।
আরও পড়ুন: ডিএনসিসি এলাকায় মোবাইল কোর্ট অভিযান
মেয়র বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস ব্যবহার করে যে কোন নাগরিক অতি সহজেই এলাকার রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা এই আটটি বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ ডিএনসিসি’র কাছে তুলে ধরতে পারছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই সমস্যার সমাধানও পাচ্ছেন।
লাইসেন্স বাতিল/এএমএম/রমু
















Leave a Reply