লুজনে টাইফুনের হানা

১৪ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে টাইফুন ভামকোর তান্ডবে মারা গেছেন ৫৩ জন। আকস্মিক এ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোজ রয়েছেন আরও ২২ জন।

শনিবার ফিলিপাইন ন্যাশনাল পুলিশ (পিএনপি) এ কথা জানায়।

পিএনপি জানায়, বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ব্যাক্তিদের অনুসন্ধান চলছে। এতে বাড়তে পারে মৃতের সংখ্যা।

ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান ও ইসাবেলা প্রদেশে উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে। রাবার বোট ব্যবহার করে ডুবে যাওয়া ঘরবাড়ি এবং ছাদে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে।

ফিলিপাইন কোস্ট গার্ডের দেয়া এক ফুটেজে দেখা যায়, লুজনের প্রধান নদীর পাথরের বাঁধ উপচে পড়া বন্যার পানিতে প্রদেশটি তলিয়ে গেছে।

কাগায়ানের গভর্নর ম্যানুয়েল মামবা বলেছেন, শুক্রবার রাতে বিদ্যুতায়িত হয়ে এক উদ্ধার কর্মীর মৃত্যু হয়েছে।

মামবা বন্যার অবিজ্ঞতা বর্ণনা করে বলেন, অনেক প্লাবিত এলাকায় স্থলপথে পর্যবেক্ষন করা সম্ভব নয়। এ জন্য তিনি হেলিকপ্টার সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

ফিলিপাইন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *