১৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
রোববার লেবানন রেডক্রসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেন, আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়। এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের পার্টির বর্তমান প্রধান জিবরান বাসিল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিস্ফোরণ/এসকেএম
















Leave a Reply