শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার কিছু এলাকায় আগামীকাল শনিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরখান, দক্ষিণখান এবং উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উত্তরা ২ ও ৪ নম্বর সেক্টরে গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্যাস সরবরাহ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *