শাকিব খানের সাথে বিয়ের তারিখ জানালেন বুবলী

নিউজ ডেস্ক: সন্তানের খবর প্রকাশ্যে আনার চার দিনের মাথায় ঢালিউড তারকা শাকিব খানের সাথে বিয়ের তারিখ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার বিকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন আলোচিত এ নায়িকা।

পোস্টে তিনি লিখেছেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন।

পোস্টে শাকিব খানের সাথে যুক্তরাষ্ট্রে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন শবনম বুবলী।

গত ২৭ আগস্ট বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন শবনম বুবলী। যদিও সন্তানের বাবার নাম সেই সময় প্রকাশ করেননি তিনি। পরে শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর। ছেলের বাবা শাকিব খান।

এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান। আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্যও এক।

বুবলী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ